Thursday, March 21, 2013

যেন তোমায়...

কুয়াশা ঢাকা ভোরে
শীতের হিমেল হাওয়া
যখন পরশ বুলিয়ে যায়
যেন তোমায় ভাললাগা...

ভোরের শিশির কণা
ঝলমল রোদের আলোয়
যখন ছুঁয়ে যায় লাজুক ভাবে
যেন তোমায় স্পর্শ করা...

মেঘের কোল থেকে
বৃষ্টি কণা ধরণীর বুকে
যখন পরম আবেশে মগ্ন
যেন তোমায় আঁকড়ে রাখা...

মেঘদূতের আড়ালে সূর্যের লুকোচুরি
রঙধনুর সাতরঙে রাঙিয়ে
যখন নতুন আলোয় মুখরিত
যেন শুধুই তোমায় ভালোবাসা...

"এমন করে"

রাতের নির্ঘুম পৃথিবী
তোমার পদচারনায় মুখরিত
স্বপনের মাঝে অনুভূতি
আমায় ঘুম পাড়িয়ে দেয়

তুমি কি এমন করে
আমাকে ঘুম পাড়াবে
বাস্তবতায়।

কাক ডাকা ভোরে
জানালা খুলে দিয়ে
নকঁশী কাঁথা সরিয়ে
ডাকছো তুমি আমায়

তুমি কি এমন করে
আমার ঘুম ভাঙ্গাবে
বাস্তবতায়।

বাবা...

বাবা আজ হারালে কোথায়
নিঃসঙ্গ আমাকে রেখে
গগনের তারায় তোমাকে খুঁজি
আমাকে আদর করবে ভেবে

বাবা কেন এভাবে চলে গেলে
অশ্রু কেন দিয়ে গেলে দুচোখে
তুমিহীনা অশ্রু গুলো আজ ছিন্নছাড়া
কেন এভাবে আমায় রেখে গেলে

ও বাবা কোথায় হারালে
নীলচে আকাশের মাঝে
চেয়ে দেখ বাবা
এখন আমি বড় একা
কখন আমায় ডাকবে কাছে
সে আশায় পথ চেয়ে

বাবা এখন তুমি বলো
ভালোবেসে কে আমায় আনবে কাছে
দু'হাত মেলে কে আমায় জড়াবে বুকে
আদর করে কে আমায় পাড়াবে ঘুম
কে আমায় বাবা বলে ডাকবে বার বার
বলো না বাবা।।

বাবা এখন কি তুমি সুখে আছো
আমায় ছেড়ে নতুন ঠিকানায়
যেতে ইচ্ছে করে তোমার কাছে বহুবার
বলো না বাবা, যাব কিভাবে কাছে তোমার...

বাবা এখন আমি অনেক বড়
একলা পথ চলতে পারি
সবকিছু এখন বুঝতে শিখেছি
তবুও বাবা ভুলিনি তোমায়।

Wednesday, March 13, 2013

নিরুদিশ প্রেম আমার

নিঃসঙ্গ এই জীবন আমার
তুমিহীনা চলেছে একা পথে
তোমারই প্রেমের খোঁজে

প্রেম পেয়েছি
পেয়েছি প্রেমের নারী
পেয়েও হারিয়েছি তারে আমি

এখন সে অন্যের
তবুও তারে ভালবাসি
কেন জানিনা
অপেক্ষা করি আজও
তোরই প্রেমের জন্যে।

হায়রে প্রেম, হায়রে ভালবাসা
নিরুদ্দিশ কেন তোরা......।

ইচ্ছে করে আমার

হারাতে ইচ্ছে করে আমার
তোমার মায়াবী চোখের অন্তরালে
যেখানে চোখও বলে
হৃদয়ের কথা......।।

খেলতে ইচ্ছে করে আমার
তোমার দীঘল কালো চুলে
যেথায় খেলা করে
মেঘে ঢাকা আকাশ......।।

রাঙ্গাতে ইচ্ছে করে আমার
তোমার রাঙ্গা দুটি ঠোঁট
যাতে মিশে আছে
তোমার দুষ্টু হাসি......।।

ছুঁয়ে যেতে ইচ্ছে করে আমার
তোমার গালের গোলাপী রঙ
মনে রেখ চাঁদেরও আছে কলঙ্ক

ধুলো মাখা গিটার

ধুলো মাখা গিটারটা এখন
পড়ে আছে তেমনি করে
যেমনি তুমি ছেড়ে গেলে আমায়......।।

সূরগুলো আমার বাক্সবন্ধি
সেই তুমি নেই আমার পাশে
নিঃসঙ্গ জীবন এখন আমার

কবিতা এখনও আমি লিখি
উপমাতেও আছো তুমি
অন্ধকারে তবুও তোমায় খুঁজে বেড়ায়

তবুও আমি স্বপ্ন বুনি
তোমায় তাই ভালবাসি
কবুও যেন তোমার দেখা পাই......।।

বিষণ্ণ নীলিমা...

বিষণ্ণ নীলিমায়
অভিমানী মেঘ জুড়ে
শুধু তোমারই প্রতিচ্ছবি।

নিস্তব্ধ পাহাড়ের চূড়ায়
সূর্যের লুকোচুরি
যেন তোমার পথচলা।

বয়ে চলা জলধারা
তোমার চোখের পলকে
স্বপ্ন হয়ে ভেসে বেড়ায়।

বন্ধু


জোৎস্না রাতে আকাশ পানে

উঁকি দেয়া চাঁদ মেঘের আড়ালে

ভালবাসা দিয়ে লুকিয়ে আছে

বন্ধু তুমি কি দেখেছ?...


নির্ঘুম প্রহরে রাত যখন

নদীর মোহনায় পতিত হয়

ভালবাসার আবেশে

বন্ধু তুমি কি চাঁদের ভালবাসা দেখবে আমার হাত ধরে?...


ভোরের স্নিগ্ধ পরশে

বসন্তের সূরের মূর্ছনায়

প্রকৃ্তি ফাগুনের প্রেমে পড়ে

কখনও কি প্রকৃ্তির প্রেম অনুভব করেছ হৃদয়ে?...


বসন্ত বাতাসে যখন

ফুলের সৌরভ ছড়িয়ে পড়ে

নানা রঙের প্রজাপতি

ভালবাসার প্রার্থনা নিয়ে ছুটে আসে...

বন্ধু কখনও কি ভালবাসার প্রার্থনা শুনেছ উজাড় করে?...

মায়াজাল


ভালবাসা আজ মিথ্যে হয়ে
অন্যের ঘরে বাসা বাধেঁ
প্রেম এখন হারিয়ে যায়
অজানা কোন পথে।।

স্বার্থের মায়াজালে জীবন
এক নিস্তব্ধ পথের পথিক
উদ্দেশ্যহীন পথের ধারে
হেঁটে চলা বহুদূর।।

স্বপ্নরা লুকোচুরি খেলে
আপন মায়ায় বিভূর হতে
স্বপ্ন এখন উকিঁ দেয়
কাল্পনিক সাম্রাজ্যের লক্ষ্যে।।

তবুও আমি হেঁটে চলি
আপন দৃশ্য পথে
তবুও আমি বেঁচে আছি
তোমার দেয়া কষ্টের আড়ালে।।