ভালবাসার
এতো কিসের দরকার?
ভালবাসা
না পেলে কি বেঁচে থাকা যায় না?
এইতো কত
সুন্দর মুখে তাকিয়ে ভালবাসার সন্ধান করি
কই
তাদের তো ভালবাসায় সাড়া দেওয়ার ব্যস্ততা দেখি না
তার
মানে ভালবাসা ছাড়াও বেঁচে থাকা যায়
যেমন
আমি বেঁচে আছি।
কেউ কি
কখনও বলেছে –
এই
পৃথিবীর রাঙা রাজকুমারীর কাছে পেয়েছে ভালবাসা
ভালবাসায়
নাকি অঢেল সুখ
যার মনে
একবার এর আবার হয়
সারাজীবন
সে নাকি সুখী হয়ে কাটায়।
হায়
প্রেম –
সুন্দরীদের
মুখের মিছিলেও নেই তুমি!
কোথায়
আছ স্বার্থপর প্রেম?
কোথায়
কোথায় অথবা কোথাও নেই!
শরীরের
সাথে মিশে আছো নদীর মত
নদী
যেমন সমুদ্রের ভালবাসায় মিশে থাকে।
বর্ষন
মুখর আকাশের নীল কি বদলে গেছে?
আকাশ
থেকে অনবরত নেমে আসা
রূপালি
মেঘের শাড়ির দোলা
মেলে
রাখতে দিচ্ছে না তার চোখের পাতা।