Sunday, June 16, 2013

কবিতা

অনেক মানুষের ভেতর আমি ভীষণ একা
আমার প্রেম নেই, ভালবাসা নেই
একদিন ছিল, কিছুক্ষন আগেও ছিল
এখন নেই...

সারাজীবন আমি মানুষের বিনোদন যুগিয়েছি
অসংখ্য প্রেমের কবিতা লিখে
কিন্তু প্রেম আমাকে ছোঁয়নি
কেউ ভালবাসেনি কখনও
মানুষতো অনেক ভুল করে
কিন্তু কেউ তো আমাকে ভুল করে ভালবাসল না।
আমার জন্যে কোথাও কি একটুও গোলাপ কিংবা রভোভনড্রন ফোটেনি?
হায় ভালবাসা...

সব একমুখী বাতাস কোন দিকে গিয়ে পড়ে
অন্য সব প্রান্তর মেঘ বৃষ্টিহীন
নির্জলা মরুভূমি হয়ে যায়
কখনও কেউ হাত ধরে বলেনি তো
এসো বৃষ্টিতে ভিজি!
তাই একা বৃষ্টিতে নামার সাহস পাইনি
অনেকেরই বৃষ্টি বিলাস দেখেছি ঈর্ষা ভরে।
আমারও কি ইচ্ছে করেনি ভিজতে!
কই, কেউ তো বললো না...

আমার সাথে ভিজলে তোমার কখনই জ্বর হবে না
ইনিয়ে বিনিয়ে বর্ষা নিয়ে, প্রেম নিয়ে
আমি কি প্রেমের কবিতা লিখিনি?



No comments:

Post a Comment