Sunday, June 16, 2013

প্রেমিকা

জীবন সংক্ষিপ্ত বলে স্বপ্নগুলো মধুর
একজীবনে প্রেমিকা প্রেমিকের স্বপ্নের পূর্ন বিস্তার ঘটেনা
তাই তো আমরা যুগান্তর আসি
তুমি আমার বিস্তৃত প্রেমিকা
এবং আমি তোমার অন্তরঙ্গ প্রেমিক।

আমার হাত যে রত্নানুসন্ধানীর মত
ডুবুরি হয়ে তোমাকে খুঁজছে
কণ্ঠ পেয়েছে তোমার কণ্ঠ
মুঠো খোলা হাত তোমাকে খুঁজছে
একবার আমার পাঁচটি আঙ্গুল চিনে ফেলেছিল
তোমার একহাতের পাঁচটি আঙ্গুলকে।
তারপর প্রগাঢ় প্রণয়ে কঠিন আলিঙ্গনে
ধরে রেখেছিল পরস্পরকে আধঘণ্টা
তোমার স্নিগ্ধ আঙ্গুলগুলোর আবেশে

আমার মুঠি চিনেছিল ভিন্নরকম আনন্দ

No comments:

Post a Comment