Sunday, June 16, 2013

শোন...

তোমার গলায় যে আমার অভিলাষের অলংকার...
শোন তবে...

নহে নহে গো পূর্ন আমি
নহে নহে গো শূন্য
নিজের মাঝে নিজেকে নিয়ে
আপনাতেই থাকি মগ্ন।

আমার আমি যতই বলুক
সে পূর্ণ একাকীত্বে...
চোখ বুজলেই তোমায় দেখি
চোখ খুললেও পাশে
ভালবাসি বলে গর্ব করি
তাই তো তুমি অভিমানী
এবার তবে কি নেবে গো আমায়?

খুলবে হৃদয়ের দুয়ার খানি

No comments:

Post a Comment