আমার
চোখ ঘুম খুঁজে পাচ্ছে না
অবিশ্রান্ত
স্বপ্ন খুঁজে খুঁজে কাটছে সময়
রাত
নেই, ঘুম নেই
তন্দ্রা
নেই, স্বপ্ন নেই
জেগে
আছি, অথচ জেগে থাকার আনন্দ নেই
ঘুম
কফির কাপের কানায় কানায়
লেগে
আছে তৃপ্তির চুমুকের মত
অবহেলায়
পড়ে আছে তোমার বাড়ির সিঁড়িতে
পরিত্যক্ত
দিয়াশলায়ের শলাকার মত
পার্কের
বিকেলে নিঃসঙ্গতার মত পড়ে আছে
কাল
সকালে এসো, দু’জন মিলে খুঁজে নেব।
No comments:
Post a Comment