Sunday, June 16, 2013

প্রতিউত্তর !

যখন শেষ বিকেলের মিষ্টি আলো
নীল সমুদ্রে ম্রিয়মান হয়
ঠিক সেই মুহুর্তে নিমজ্জিত হই
কিছু উত্তরের খোঁজে
হারিয়ে যায় জটিল উত্তরের গোলক ধাঁধায়।

নির্জন গৃহে কে আমার জন্যে অপেক্ষারত
হয়তো বা তুমি।

যখন রাতের চাঁদ
অন্ধকারের নীল আকাশ বিদীর্ণ করে
রূপালী আভা ছড়িয়ে দেয়
তখনই আমার বোধগম্যতা ফিরে আসে।

নিজেকেই প্রশ্ন করি
তাকে আমি ঠিক কতটুকু ভালবাসি
হয়তোবা যতটুকু ভালবাসা দরকার
বোধহয় তার চেয়েও বেশী অগণন।

কিন্তু কেন?

প্রতিনিয়ত উত্তরের নীড়...

No comments:

Post a Comment