Sunday, June 16, 2013

ফিরে এসো...

ফিরে এসো এমন বর্ষার দিনে
তোমাকে ছুঁয়েই হোক বৃষ্টি স্নান
ফিরে এসো...

তুমুল বৃষ্টিতে গাই
তোমার হৃদয় ছুঁয়ে রবি ঠাকুরের গান
ফিরে এসো তুমি...

ফিরে এসো...
যেমন এসেছে ফিরে বর্ষা এই শহরে
ডাকছে সবুজ, মৃত্তিকা বনভূমি
এমন বাদল দিনে কেন থাক দূরে।

ফিরে এসো...
কদম ঝরে যাওয়ার আগে
কেন দূরে থাকো, এমন রাগে অনুরাগে
জ্যৈষ্ঠের দিন শেষ হয়ে গেছে

তুমি কেন আজও ভুলে আছ
তাই মেঘ বালিকারা ফিরে এসেছে
চেয়ে দেখি শুধু তুমি আসো নাই

বুঝি, জলের মত সহজ করে বলতে পারি নাই?

বৃষ্টি এলে আমার কেবল তোমাকেই চাই।

No comments:

Post a Comment