Sunday, June 16, 2013

বিদায়

মনটা আমার নেই ভাল
বসে আছি আনমনা হয়ে
আমার এই নির্বাসিত জীবন
দুঃখের মাঝে বাসা বাঁধে

কেউ আমায় বাসে না ভাল
অপবাদ দেয় শুধু আমায়
আজ আমার আক্ষেপগুলো
কেন ফুল হয়ে ঝড়ে গেল

থাকিনা আমি কারও সংস্পর্শে
কষ্টগুলো কেন যায় না ফুরিয়ে
ভালবাসা কোথায় হারালে তুমি
ধূমপায়ীর ধোঁয়ার মত

স্বার্থের মায়াজালে বন্ধি জীবন
ধুলিসাৎ হয় মৃত্যুর মত
তবুও থাকি কল্পনাতে আমি
সকল ব্যস্ততার ফাঁকে পথ খুঁজি
প্রাণবন্ত হয়ে উঠি বন্ধুর আড্ডায়

সময় বয়ে যায় সময়ের নিয়মে
স্বপ্ন বুনি তারই জন্যে
সকল বেদনায় সুখ খুঁজে বেড়ায়
তোমার ভালবাসার স্পর্শে হই উজ্জীবিত
বেদনার আড়ালে থাকো লুকিয়ে
কখনও আমায় বেদনা ছুঁয়ে যায়
তোমার প্রেমের আশার আলোতে

কেন যেন মনে হয় মাঝে মাঝে
মৃত্যু হল মানুষের নিষ্প্রাণ প্রয়োজন
সকল কিছুতে জীবনের পরিপূর্ণতা
মৃত্যুতে লাভ করে পরিপক্কতা

স্বার্থ ও স্বার্থকতার বেদনা
প্রেম ও ভালবাসার বেদনা
সকল বেদনার মাঝে
মৃত্যুর বেদনা অনেকটা শান্তিপূর্ণ

বেদনার বোঝা নিয়ে
ভালবাসার স্পর্শ নিয়ে
পাড়ি দেব আমি পরবাসে
যেথায় বেদনা ও প্রেমের
স্বার্থকতা বিবেচিত হবে না


No comments:

Post a Comment