Sunday, June 16, 2013

বিধাতা

আজ রাত জাগা আকাশে
জোৎস্না আলো রাঙাবে তোরে
ছুঁয়ে যাবে চাঁদের আলো
তারাগুলো ঝিলমিল করবে
তোর দু’টো চোখে...

নির্ঘুম রাত্রি কেটে
জেগে উঠে সূর্যের হাসি
ভোর হয়ে তোর কপালে
স্নিগ্ধ পরশে ছুঁয়ে যাবে
ভোরের মৃদু হাওয়া...

ঘুমিয়ে থাকা মুখটা তোর
শিশুর মত
স্পর্শে জেগে উঠে
পরম আবেশে...

বিধাতা দিনটি সাজিয়েছে
নতুন এক অনুভূতির সূরে
অপরূপতার মাঝে ভালবাসা দিয়ে
তোরই জন্যে সৃষ্টি হয়েছে

এই বিশেষ দিন...

No comments:

Post a Comment