Sunday, June 16, 2013

ভালবাসি তোরে

নদীর কূলে বসে ভাবছি তোরে কল্পনাতে
হাল্কা মেঘে ঢাকা আকাশ সূ্র্য হাসে আড়ালে
প্রকৃ্তির প্রাঙ্গনে হারায় একাকী নির্বাস প্রবাসে
ভালবাসা হয়ে ছুঁয়ে যেতাম তোর কোমল হৃদয়ে

মুখরিত পাখির ডাকে নির্জন দুপুর
ঘুমিয়ে থাকা আমি তোরে স্বপ্নে খুঁজি
চোখে চোখে বলেছি কতবার ভালবাসি তোরে
হৃদয় উজাড় করে বলেছি কত ভালবাসি তোরে


No comments:

Post a Comment