শুধুই
তুমি ভালবাসবে বলে
তোমার
প্রতি পৃথিবীর সকল ভালবাসা
রেখেছি
অন্তরালে।
তোমাকে
জোৎস্নায় ভাসাবো বলে
চিরাচরিত
জোৎস্না আলোকটাকে সরিয়েছি
এবং
আমার দৃষ্টির আলোকরশ্মি
ফেলেছি
তোমার কোলে।
তোমার
দৃষ্টির মুগ্ধতা
শুধুই
আমিই পাবো
তাই
সমস্ত সৌন্দর্য্য পেছনে নিয়েছি
এবং
তোমার সম্মুখে আমি দাঁড়িয়ে।
তোমার
চিন্তার ত্রিসীমানায়
কারও
ছায়া যদি পড়ে
তাই
প্রতিটি ছায়া দানকারীকে
আমি
সমূলে করেছি বিনষ্ট।
কেননা
তোমার অস্তিত্ব জুড়েই
কেবল
আমিই থাকতে চাই
এই যে
এত আয়োজন
আমার এই
পথচলা।
তোমার
চিন্তা এবং দৃষ্টির ছায়া
প্রতিপাল
মুখস্ত বলা
তুমি কি
জানো এইসব এর কারণ
তোমার
প্রতি আমার বিমুগ্ধ ভালবাসা
এবং
তোমাকে আমার করে রাখা।
No comments:
Post a Comment