তোমার হৃদয়ের অনুভূতিতে ভালবাসা হয়ে আছি
খোলা আকাশে মেঘের মাতালে
কল্পনাতীত ছবি আঁকছি
হৃদয়ে তুলির আঁচড়ে স্বপ্নীল ক্যানভাসে
কেন আঁকো আমার ছবি
ভালবেসে কেন আমায় রাখো দূরে
কাছে থেকে কেন কর অভিনয়
কেন বলনা, আমায় তুমি ভালবাসো
সাঁঝের আঁধারে পাখিরা নীড়ে ফিরছে
জোনাকিরা রাতের প্রেমে আলো ছড়ায় দিকবিদিক
চোখের মায়ায় ভালবেসে কাছে আসা
রাত জেগে হাতে হাত রেখে প্রেমের কথা বলা
খোলা আকাশে মেঘের মাতালে
কল্পনাতীত ছবি আঁকছি
হৃদয়ে তুলির আঁচড়ে স্বপ্নীল ক্যানভাসে
কেন আঁকো আমার ছবি
ভালবেসে কেন আমায় রাখো দূরে
কাছে থেকে কেন কর অভিনয়
কেন বলনা, আমায় তুমি ভালবাসো
সাঁঝের আঁধারে পাখিরা নীড়ে ফিরছে
জোনাকিরা রাতের প্রেমে আলো ছড়ায় দিকবিদিক
চোখের মায়ায় ভালবেসে কাছে আসা
রাত জেগে হাতে হাত রেখে প্রেমের কথা বলা
No comments:
Post a Comment