তোমার
চোখ দু’টো
ভাসিয়ে
দাও আমার চোখে
তোমার
যত অশ্রু
সাজিয়ে
দাও আমার চোখে।
প্রতিটি
ক্ষনে
প্রতিটি
মুহুর্তে
আছো
তুমি সাথে।
এই দেহ
কখনও দূরে
কখনও রয়েছে
কাছে
তোমার
হৃদয়ের যত আক্ষেপ
দিয়ে
দাও আমায়।
দুঃখের
অনুভূতিগুলো সহজে
মিশে
যায় না তোমাতে
বিশ্বাস
হয় না আমার
কষ্টের
সাথে সম্পর্ক তোমার।
শুনে
নাও আমার প্রার্থনা
তোমার
কষ্টগুলো দাও মুছে।
No comments:
Post a Comment