Friday, June 14, 2013

শোক !

আজ ছুঁয়েছি কষ্টগুলো স্মৃতির কপাট খুলে
মন ভিজেছে কাতরতায়, চোখ ভিজেছে জলে

আজ ছুঁয়েছি মৌ্নতা সানাইয়ের করুণ সূরে
চাঁদ হারিয়েছে চাঁদের আলোয়, জোৎস্না পড়েছে গল্পে

আজ ছুঁয়েছি শূন্যতা ঝিঁ ঝিঁ পোকার ডাকে
নীরব শহর নীরবতায় যাচ্ছে এঁকে বেঁকে

আজ ছুঁয়েছি দুঃখ সাগর, কান্না ভীষণ বুকে
রাত প্রহরীর নির্ঘুম প্রহর সেঁটে আছে সুখে

আজ ছুঁয়েছি স্মৃতির নেশা দুটি চোখে
ঘুম আসেনা ঘুম আসেনা

তোমাকে হারানোর শোকে...

No comments:

Post a Comment