জোৎস্না
ছিল সে রাতে নির্জন বনের পথে
কবিতার
চিত্রকল্প বিচূর্ণ আলোর আয়নাতে
তোমার
লাজুক দেহ কবিতার পাতার মত কাঁপে
বৃক্ষেরা
রূপে ঝলমল স্রোতময় নদীর বাঁকে
ঝরেছে
তারার হাসি নিরালা প্রকৃ্তির বুকে
নবীন
ধানের ক্ষেত অপরূপা সে আলোর সুখে
তুমি কি
চন্দ্রিমা হয়ে জোৎস্নায় ভরেছ সংসার
সেই বটে
ভাগ্যবান অন্তরে সুখী চাঁদ যার
বিজন বনের
পথে হেঁটেছি আলোময় রাতে
জানিনা
সফলতা আছে কোন দিবসের প্রাতে
যদিও
কাছে আছে বিশাল দূরত্ব কাঁদে মাঝে
সুখের
জোৎস্না ঢেলে রাণী হয়ে থেকো প্রতি সাঁঝে
আমার
বুকের মাঝে তুমি জাগো পূর্ণতার শশী
তুলনায়
মনে হয় চাঁদ নয় তুমি রূপসী
No comments:
Post a Comment