আমার
চোখ জোড়া তোমাকে খুঁজছে
দীর্ঘ
রাত্রি অতন্ত্র কাটিয়ে
দারুণ
হতাশায় ভুগছে
স্বস্তি
সঙ্গীহীন পীড়নে
বিরহ
কাতরতায়
নিঃসঙ্গ
আমার দু’চোখ তোমাকে খুঁজছে
তুমি কি
চোখ ভুজে আছ?
না কি
তোমার চোখও
রাত্রি
দুর্ভেদ্য গিরি টপকে আমাকে খুঁজছে?...
No comments:
Post a Comment