ঐ দূর
পাহাড়ে
কুয়াশায়
ঘেরা বনায়ন
মৃদুল
হাওয়ায় দুলছে
মেঘের
আড়াল থেকে সূর্যালোক
স্পর্শ
করে যায় লাজুকভাবে
তোমার
হাত ধরে
তোমার
আঁখি পানে
শুধুই
যেন চেয়ে থাকা
অপরূপ
মায়ায় মুখরিত হয়ে
নিঝুম
সন্ধ্যায়
পাখিরা
যখন নীড়ে ফিরে
কাঁশবনের
ধাঁরে
নদীতে
জোৎস্নার আলোছায়া
যে ভালোবাসায়
নদীতে
চাঁদ ভাসায়
হৃদয়ের
অজস্র ভালবাসা নিয়ে
তোমার
কাছে আসা
চাঁদকে
হাতে নিয়ে
তোমার
কপালে পড়িয়ে দেয়া
No comments:
Post a Comment