আনন্দ
পারেনা, বেদনা সবাইকে ছুঁয়ে ছুঁয়ে যায়
যে
হারে, সে অন্যকে হারাতেও জানে
“কেউ
ভাল নেই”-
সে
বলেছিল কানে কানে
ভালবাসা
দিকহারা নাও
কেবলই
উজানে টানে
স্বপ্নেরা
মুছে যায়
কষ্টেরা
মিশে যায়
শরতে
উদাসী হাওয়ায়
তবুও
বেদনারা থাকে
তারাহীন
নিঃসীম আকাশে।
No comments:
Post a Comment