নিঃশব্দেই
হেঁটে যাবে দুধেলা শরীর
তবুও এই
ক্ষণগুলো বড় মায়াময়
হাওয়াই
মিঠায়ের মত ভেতরটা শূণ্য
যদিও...
তথাপি এই হৃদয়
হেমন্তে
হেসে ওঠা ধাণের গোছার মত
ফুলে
ফেঁপে একাকার হয়।
যদিও এই
শরীর খাচ্ছে গোবরে পোকা
চোখ
মেললেই বসন্ত পতনের গান
দুয়ারে
দাঁড়িয়ে পাল কি, সাম্পান
তবুও
ক্ষয়ে যাওয়া এই সময় বড় মায়াময়।
No comments:
Post a Comment