তুমি কি
বৃষ্টি রাজকন্যা?
চাও
মেঘলা আকাশ, অনির্বার বারী
তোমার
কি দুঃখ, সারি সারি?
তোমার
বাস কি ঐ আকাশে
যেখানে
শুধু স্বর্গের সুধা।
তবে
তোমার এতো দুঃখ কি?
বলো
আমায়...
নিরন্তন
শ্রাবণের ধারাপাত তোমার
মুক্তকেশে
মেঘের রাশি
ধারাপাত
শেষে পূর্বাকাশে রামধনু
একি
দুঃখ শেষে সুখের হাসি?...
No comments:
Post a Comment